১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দূর্ঘটনায় ছাত্রী মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নাফিজা মৃত্যুর প্রতিবাদে ও ঘাতক ট্রাক চালকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার করটিয়া আবেদা খানম গার্লস হাই স্কুল এন্ড কলেজ, এইচ এম ইন্সিটিউট স্কুল এন্ড কলেজ ও বাজার কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলটি করটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারের চত্ত¡রে সমবেত হয়। 

সমাবেশের বক্তারা বলেন, করটিয়া বাজারের সকল অবৈধ দোকান পাট উচ্ছেদ করাসহ ঘাতক চালকের ফাঁসি দিতে হবে। প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সকল প্রকার মালবাহী ট্রাক চলাচল বন্ধ রাখতে হবে। রাস্তার পাশে অবৈধ ভাবে গাড়ী রাখা চলবেনা, নাফিজার পরিবারকে সরকারী ভাবে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে, যাত্রী ছাউনী ব্যবস্থার পাশাপাশি নিয়মিত ট্রাফিক পুলিশের ব্যবস্থা দিতে হবে। 

এ বিক্ষোভ চলাকালে উত্তেজিত ছাত্ররা বাজারের অবৈধ দোকান ভেঙ্গে দেয় এবং সকল অবৈধ দোকান ২ দিনের মধ্যে উচ্ছেদ করা না হলে বৃহৎ আন্দোলনের হুসিয়ারী দেন।

করটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উত্তেজিত ছাত্র ছাত্রীদের অতিদ্রæত করটিয়ার অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়ার আশ্বাস প্রদান করলে উত্তেজিত ছাত্র-ছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে।  

উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর করটিয়ায় স্কুল ছাত্রী নাফিজা ট্রাকের চাকায়পৃষ্ট হয়ে ঘটনার স্থলে নিহত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি