১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে বিবিএ বিভাগের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ রিয়াজ উদ্দিন রিপন | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭ | | ২৭২
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার বিভাগটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি পালন করা হয়। সকালে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

পরে এ উপলক্ষে সকালে আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাঁটা হয়।

এছাড়া আন্তঃ বিভাগ ক্যারাম, দাবা, লুডু ও বালিশ পাসিং খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান কানিজ মরিয়ম আক্তার, একই বিভাগের সহকারী অধ্যাপক নুশরাত নাহিদা আফরোজ, মোঃ নাজমুল ইসলাম, মোঃ সাহেদ মাহমুদ, রেশমা পারভীন লিমা ও তন্ময় বিশ্বাসসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি