১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বজ্রপাতে নিহত আমজাদের পরিবার পেল আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাসাইল উপজেলায় বজ্রপাতে নিহত আমজাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২২ মে) আনুষ্ঠানিকভাবে নিহত আমজাদের স্ত্রী হাওয়া বেগমের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।

এসময় সহকারি কমিশনার (ভূমি) আশরাফুন্নাহার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।


উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, বজ্রপাতসহ অস্বাভাবিক মৃত্যু হলে তাদের দপ্তর সেই পরিবারকে আর্থিক সহায়তা করে থাকে।

তিনি বাসাইলবাসীর উদ্দেশ্যে জানান, যে কোন প্রাকৃতিক দুর্যোগে কেউ মারা গেলে সাথে সাথে যেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তাকে যেন অবহিত করা হয়। এতে করে ওই ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সহায়তা করা সম্ভব হবে।

চলতি বছরের ১৩ এপ্রিল বাসাইল উপজেলার নাইকানীবাড়ি এলাকায় বংশাই নদীর কাছে গরুর ঘাস কাটার সময় বজ্রপাতে আমজান হোসেন নিহত খবরটি গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। এরই ধারাবাহিকতায় আমজাদের পরিবারকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি