১১:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ১৮টি কয়লার চুল্লি ধবংস ও জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতরে গড়ে উঠা ১৮টি অবৈধ কয়লার চুল্লী ধবংস করা হয়েছে। এ সময় চুল্লী পরিচালনার অভিযোগে মো. বেল্লাল হোসেন নামে এক ব্যাক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।  

শনিবার বিকেলে উপজেলা বাঁশতৈল দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। 

জানা গেছে, ওই এলাকায় বনের ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠা কয়লার চুল্লিতে বনের কাঠ কেটে কয়লা উৎপাদন চলে আসছে। এতে হুমকিতে পড়েছে ওই এলাকর পরিবশে এবং ছড়িয়ে পড়ছে ঠান্ডা কাশিসহ বিভিন্ন রোগ। খবর পেয়ে শনিবার বিকালে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে ১৮টি কয়লার চুল্লি ধবংস ও চুল্লির মালিক বাঁশতৈল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বেল্লাল হোসেনে নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। 

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি