০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত-৫

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন । শনিবার (২৮ মার্চ) সকালে পৌর এলাকার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, হরিপুর গ্রামের আব্দুল হালিম তালুকদার, রেজাউল করিম তালুকদার, রাসেল তালুকদার, আওয়াল তালুকদার, মজিবর মন্ডল। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হালিম তালুকদারকে ঘাটাইল সিএমএইচএ ও রাসেল তালুকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় আতংঙ্ক বিরাজ করছে।

প্রর্ত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার হরিপুর গ্রামের আব্দুল হালিম তালুকদারদের সাথে দীর্ঘদিন যাবত প্রতিবেশি শুকুর মাহমুদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানা ও আদালতে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে। শুক্রবার সন্ধ্যায় হালিম তালুকদারের পক্ষের লোক মজিবর মন্ডলের সাথে প্রতিপক্ষ শুকুর মাহমুদের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। 

পরে শনিবার সকালে মজিবর মন্ডলের বাড়ীতে গিয়ে শুকুর মাহমুদের লোকজন তার উপর হামলা চালায়। খবর পেয়ে হালিম তালুকদারের লোকজন এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে হালিম তালুকদারসহ তার পক্ষের ৫ জন সহ ১০ আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

তার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হালিম তালুকদারকে ঘাটাইল সিএমএইচএ ও তার ছেলে রাসেল তালুকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এবিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশের দুটি টিম পাঠানো হয়েছিল। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি