১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ সভাপতিকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে সমর্থন না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকলকে দল থেকে অব্যাহতি দিয়েছে জেলা যুবলীগ।
 
শুক্রবার (১ জানুয়ারি) রাতে জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক লিখিত ভাবে তাকে দল থেকে অব্যাহতি দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ধনবাড়ী পৌরসভা নির্বাচনে নৌকার প্রতীক যাকে দিয়েছেন তার সমর্থন না করে ধনবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল বলেন, ফেসবুকে দেখেছি আমাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এখনও হাতে চিঠি পাইনি।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় ধনবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। বিএনপির মনোনয়ন পেয়েছেন এসএমএ ছোবহান। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি