১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুঞাপুর ইউএনওর নম্বর ক্লোন করে শিক্ষকদের কাছে টাকা দাবী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে একটি প্রতারকচক্র ফোন করে টাকা দাবী করার ঘটনা ঘটেছে। 

বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যার দিকে প্রতারক চক্রটি সরকারি নম্বর (০১৭৬২৬৯১৬৩৪) ক্লোন করে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপসহ উপকরণের জন্য টাকা দাবী করে। নিকরাইল রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, ইউএনওর পরিচয় দিয়ে ব্যক্তিগতভাবে ল্যাপটপ দিবে বলে টাকা দাবী করে। পরে তার কথায় সন্দেহ হলে ইউএনও অফিসের স্টাফ শামীমের সাথে যোগাযোগ করি। পরে জানা যায় ইউএনওর নম্বর ক্লোন হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, দুই বছর আগেও ভুঞাপুরে যোগদান করার পর নম্বর ক্লোন করা হয়। সেসময়ও বিভিন্নজনের কাছে টাকা দাবী করা হয়। ক্লোনের বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছিল। বুধবারও একই চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে শিক্ষা উপকরণ ও ল্যাপটপ দেয়ার কথা বলে বিকাশে টাকা পাঠানোর জন্য ফোন করা হয়। এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য ও কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানান তিনি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি