০৩:১২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানালেন জেলা পরিষদের চেয়ারম্যানসহ নব-নির্বাচিতরা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ ফেব্রুয়ারী ২০১৭ | | ১৩৭৫
, টাঙ্গাইল :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন টাঙ্গাইল জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফরুক, নব-নির্বাচিত সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যরা।

শনিবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় তারা ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করেন। পরে কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।

এছাড়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন এর নেতৃত্বে পৌর পরিষদ ও জেলা যুবলীগের নেতৃবৃন্দও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সবার অত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার টাঙ্গাইল থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক এর নেতৃত্বে পরিষদের ১৫ জন সাধারণ সদস্য ও ৫ জন সংরক্ষিত মহিলা সদস্যের সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সফর সঙ্গী হোন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি