১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সুবর্ণ জয়ন্তি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮ | | ২৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তি উৎসব উদযাপিত হয়েছে।

সোমবার (২ এপ্রিল) বিদ্যালয়ের পক্ষ থেকে দিনভার বর্ণাঢ্য নানা কর্মসূচি পালন করা হয়।

বিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ প্রামাণিকের সভাপতিত্বে
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হযরত মো. রফিকুল ইসলাম মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল খালেক, মজিবর রহমান, শামীম আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা।

উল্লেখ্য, স্বাধীনতা অর্জনের তিন বছর আগে ১৯৬৮ সালে সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার সুবর্ণ জয়ন্তি ও পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের সারাদেশে ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থী সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি