১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গ্রামীণ স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক ভূমিকা রাখছে- মন্ত্রীপরিষদ সচিব

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

মন্ত্রীপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেছেন গ্রামীণ স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবায় এর ভূমিকা অপরিসীম। 

শহর থেকে গ্রাম পর্যায়ে চিকিৎসাসেবা পৌছে দিতেই সরকার কমিউনিটি ক্লিনিকগুলো স্থাপন করেছে। তিনি সোমবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যমুনা ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে আরও বলেন আপনারা যদি মায়েদের স্বাস্থ্য নিয়ে ভাবেন তাহলে বাল্যবিবাহ থেকে বিরত থাকুন। বাল্যবিবাহ নারী স্বাস্থ্যের ক্ষতির অন্যতম কারন। উপস্থিত সকলকে বাল্যবিবাহ, ইভটিজিং ও যৌতুক প্রথা থেকে বিরত থাকতে রাষ্ট্রীয় আইন মেনে চলার আহবান জানান তিনি। 

জেলা প্রশাসক মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মো. শিবলী সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ও কম্বল বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তথ্য সচিব কামরুন্নাহার বেগম, মন্ত্রীপরিষদ সচিবের একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, টাঙ্গাইল নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) গোলাম আজম, উপজেলা প্রকৌশলী মো.মাহবুবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বিথী, যমুনা ব্যাংকের কো অর্ডিনেটর মো.জাহাঙ্গীর আলম প্রমূখ। 

পরে দিনব্যাপী যমুনা ব্যাংক ফাউনেডশন এর উদ্যোগে দুস্থ্যদের মাঝে কম্বল, ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রোগীদের চক্ষু, গাইনী, ডায়াবেটিস রোগের চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি