১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মহান মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ মে ২০১৭ | | ৯৪০
, টাঙ্গাইল :

“শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে ১৪টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদ্যাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শুরুর আগে শ্রমিক সংগঠনগুলো নিজ নিজ কার্যালয় থেকে র‌্যালি নিয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে একত্রিত হয়ে এলেঙ্গার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে যোগ দেন।

সমাবেশে এলেঙ্গা সিএনজি-অটোরিক্সা শ্রমিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ট্রাক শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ সরকার, এলেঙ্গা ট্রাক-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী নূর-এ-আলম সিদ্দিকী, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সোলায়মান হোসেন, এলেঙ্গা বাসস্ট্যান্ড ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সভাপতি আমাল মোল্লা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, সিএনটি-অটোরিক্সা শ্রমিক সমিতির সভাপতি বাবুল সিদ্দিকী, কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক লতিফ মোল্লা বিভিন্ন সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী।

অনুষ্ঠান পরিচালনা করেন সিএনজি-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহালম মোল্লা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি