১১:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে।  

সোমবার বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এই ঘটনা ঘটে।  

জানা গেছে, ওই গ্রামের দরিদ্র ব্যক্তির নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিলো। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ওই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার এবং ইউপি সদস্য সবুর মিয়াকে ওই বাড়িতে পাঠান। তারা ওই বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে মেয়ের পরিবারের সদস্যদের বুঝান। পরে তারা বিয়ে বন্ধে সম্মত হন। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দিবেনা মর্মে মুচলেকাও দেন মেয়ের বাবা।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বাল্যবিয়ে বন্ধ হয়েছে বলে নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি