১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে ব্যবসায়ী সমিতির এি-বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজারের ব্যবসায়ীগণ ও সর্বস্তরের সকল সাধারণ ব্যবসায়ীদের অংশগ্রহণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে ঘাটাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আসাদৌলা শিরণ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেনে পরিচালনায় উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো.শহিদুল ইসলাম লেবু।

এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর মেয়র মো. শহীদুজ্জামান খান ভিপি শহীদ, সাবেক মেয়র মো. আব্দুল রশিদ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হালিম রনি, ঘাটাইল ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক কমান্ডার হাবিুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ

এ সময় ঘাটাইল ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের প্রতিশ্রুতি দেন। এদিন উক্ত সাধারণ সভা সফল করতে উপজেলা শহর এলাকার ও বাজারের সহস্রাধিক ব্যবসায়ী সভায় অংগ্রহণ করেন। এছাড়ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবীবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরে সভাপতি ঘাটাইল ব্যবসায়ী সমিতির নির্বাচিত পুর্বের কমিটি বিলুপ্তি ঘোষনা করেন এবং সাবেক মেয়র আ: রশিদ মিয়াকে আহব্বায়ক ও মো. লুতফর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়। খুব শিগ্রই এই সমিতির সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে গঠিত আহব্বায়ক কমিটি নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি