১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিষেধাজ্ঞা অমান্য করায় গোপালপুরে ৭ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় সাত ব্যবসায়ীকে ১০হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) পারশিয়া সুলতানা প্রিয়াংকা করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা অনুয়ায়ী দোকান পরিচালনা পর্যবেক্ষণ করতে গিয়ে কোনাবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন ।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, আবদুল্লাহ্, আব্দুল মজিদ, সোহেল রানা, হাজী তোতা মিয়া, বিশ্বনাথ শীল, ঝন্টু চন্দ্র শীল ও লিখন চন্দ্র শীল।

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে গোপালপুরবাসীর সার্বিক স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করে সোমবার (১৮মে) থেকে সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস। এই নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় এ দন্ডাদেশ দেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি