১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নারী নির্যাতন মামলায় নাগরপুর প্রাণী সম্পদ কর্মকর্তা গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিলন (৪০) কে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। 

মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাণী সম্পদ অফিস কার্যালয়ের ২য় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ভূয়াপুর উপজেলার মমিনপুর গ্রামের মৃত. রমজান আলীর ছেলে। 

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান আনিস। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার চৌধুরী বাড়ী সংলগ্ন প্রাণী সম্পদ অফিস কার্যালয়ের ২য় তলার একটি কক্ষে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই রাসেল, মো. হাসান আলী, মো আফজাল হোসেন, মো. আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে নাগরপুর থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে টাঙ্গাইলের নারী ও শিশু আদালতে মামলা হয় ( মামলা নং ৩৮১/২০)। বিকেলেই তাকে টাঙ্গাইল আদালতে হয়েছে।

এ প্রসঙ্গে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অনিসুর রহমান আনিস বলেন, নারী নির্যাতনের অভিযোগে নাগরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিলন কে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইলের নারী ও শিশু আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা নাগরপুর থানায় আসলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি