০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

গত দুদিনে টাঙ্গাইলের নাগরপুরে পৃথক দুটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

শনিবার সকালে উপজেলার চাষাভাদ্রা গ্রামে নিহতদের বাড়ীতে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের পক্ষে নগদ অর্থ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা দিপিল কুমার সাহা, ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সাথে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাননীয় প্রধান মন্ত্রীর সমাজিক সুরক্ষা কার্যক্রম ( বিধবা ভাতা ও ভিজিডি ইত্যাদি) এর আওতায় নিয়ে আসার জন্য নাগরপুর উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। 

নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, একটি সড়ক দূর্ঘটনা, সারা জীবনের কান্না। আর সেই দূর্ঘটনায় একই পরিবারের ৫ জন মৃত্যু বরন করলে পরিবারের অন্যদের বেঁচে থাকার অবলম্বন বলে কিছুই থাকে না। নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ঝর্না বৈদ্য তেমনি এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় স্বামী সন্তান পুত্র বধূ নাতনি ও শাশুড়ি হারিয়ে আজ দিশেহারা। পরে শনিবার সকালের সড়ক দূর্ঘটনায় আহতদের খোজ খবর নিতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তিনি আরো বলেন, প্রশাসন জনগনের বিপদে আপদে সার্বক্ষনিক পাশে আছে। লাইসেন্সবিহীন গাড়ী চালানো দন্ডনীয় অপরাধ। তাই নিজে সচেতন হন এবং অন্যদের সচেতন করুন, সড়ক দূর্ঘটনা এড়িয়ে চলুন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের একই পরিবারের ৬জন সড়ক দূর্ঘটনায় নিহত হন এবং শনিবার সকালে উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশন এর সামনে অটোরিক্সা ও ট্রলির মুখোমুখি সংর্ঘষে একই গ্রামের অটোরিক্সা চালক সেন্টু নিহত হন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি