১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে আন্ত:বিশ্যবিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ২য় সাধারণ সভা ৩০ নভেম্বর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ আন্ত:বিশ্যবিদ্যালয় অফিসার্স ফেডারেশন ২০১৯-২০ কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ সভা আগামী ৩০ নভেম্বর ২০১৯ শনিবার ১১ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। 

সভায় দেশের বিভিন্ন বিশ্যবিদ্যালয় থেকে নির্বাচিত অফিসার্স ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সাধারণ সভায় অফিসারদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফেডারেশনের ৬ দফা দাবি বাস্তবায়ন, ফেডারেশনের উপদেষ্টা পরিষদ গঠন এবং ফেডারেশনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে। 


ফেডারেশনের উক্ত সভা বাস্তবায়নের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের এক সভা গত ২৫ নভেম্বর এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম মজনু ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদাৎ আল-হারুন। সভায় সর্বসম্মতিক্রমে ৫টি উপ-কমিটি গঠন করা হয়।  ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশ আন্ত:বিশ্যবিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এধরনের সভা এই প্রথম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফেডারেশনের পক্ষ থেকে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি