১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় আক্রান্ত হয়ে আ'লীগ নেতার মৃত্যু - প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ বকল করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (০৯ জুলাই) ভোরে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ...রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ২৮ জুন করোনা সন্দেহে তাকে ঢাকার ধানমন্ডী আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৪ জুলাই পরিক্ষায় তার করোনা পজেটিভ আসে। তিনি করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিসাধীন ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকণ্যা দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আবু এহসান খোকন গভীর শোক ও শোকসন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি