০৬:১৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

স্বাস্থ্য পরিদর্শক -১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরোসনের দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ। 

সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্দ্যোগে এ কর্মবিরতি শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার থেকে (২৬ নভেম্বর) থেকে তারা আন্দোলন শুরু করেন।

টাঙ্গাইলে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আব্দুল মোতালিব, স্বাস্থ্য সহকারী আলমগীর হোসেন, রিনা আক্তার, সাবিনা ইয়াছমিন, মেহেদী হাসান প্রমুখ। এসময় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, আমাদের ন্যায্য দাবি ও ন্যায্য পাওনার জন্য এই কর্মবিরতি শুরু করেছি। সরকারের পক্ষে এই আন্দোলন। সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের দক্ষতা প্রয়োজন। সেই লক্ষ্যে স্বাস্থ্য পরিদর্শক -১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করতে হবে। যতদিন না পর্যন্ত দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে জানান বক্তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি