০৯:৫২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা নদীর পানি কমেছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১০ সেন্টিমিটার কমেছে। রোববার বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর হার্ডপয়েন্টের এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম।

এদিকে নদীর পানি কমলেও যমুনা তীরবর্তী কালিহাতী, টাঙ্গাইল সদর এবং ভূঞাপুর উপজেলার বিভিন্নস্থানে ভাঙণ অব্যাহত আছে।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আহসানুল বাশার বলেন, সর্বশেষ নদীর পানি বৃদ্ধির ফলে নিমাঞ্চলের অনেকস্থানের আমন নিমজ্জিত হয়েছে। তবে তেমনটা ক্ষতি হয় নি। এছাড়া নদীর পানি কমতে শুরু করেছে। সেইসাথে বৃষ্টি না হওয়ায় ক্ষতির পরিমাণ কম হবে। আমরা কৃষকদের সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করছি।

কালিহাতীর উপজেলার নগরবাড়ি গ্রামের নন্দলাল মোদক নামের এক কৃষক বলেন, আশ্বিন মাসেও নদীর জল বেড়ে আবার নতুন করে জমিতে পানি এসেছে। ক্ষেতের বোনা চারা তলিয়ে গেছে। জানি না কত ক্ষতি হবে ? আমরা অনেক শংকায় আছি

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি