০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সম্মিলিত সামাজিক আন্দোলন এর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

'মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত অগ্রসর বাংলাদেশ গড়ে তুলুন' -এই স্লোগানে সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর ) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম, সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সাইদুল ইসলাম মিন্টু, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, শিকড়'এর উপদেষ্টা মাজহারুল ইসলাম শুভ, ৭১এর চেতনা, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান সোয়েব, সাধারণ সম্পাদক হাফিজ হাসনাত আপেল, শিকড়- এর বাশিরুল ইসলাম, অলিদ হাসান শাফিল, কবির, প্রতীক, ঐশী, মিম, রুশা।

তরুণ প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করা ও মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত অগ্রসর বাংলাদেশ গড়ার স্বপ্ন ছড়িয়ে দিতে সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। 

একঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণ-তরুণীর উপস্থিতিতে টাঙ্গাইল পৌর সুপার মার্কেটের ২য় তলায় সংগঠনের নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত তরুণ-তরুণীরা মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত অগ্রসর বাংলাদেশ গড়তে নিজ নিজ মতামত ও প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি