০২:৩৭ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

সারা দেশের মত টাঙ্গাইলের নাগরপুরেও বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

পরে সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম প্রথম পুষ্পস্তর্বক অর্পন করেন। এরপর থানা পুলিশের পক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ অন্যান্য সরকারি ও বেসরকারি দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তর্বক অর্পন করা হয়। 

এ উপলক্ষে উপজেলা যুবলীগ জনস্বাস্থ্য বিবেচনায় তাদের কর্মসূচী সীমিত পরিসরে কেক কাটা ও আতশবাজির মাধ্যমে পালন করে।

এছাড়া দুপুরে মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনজাত, দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রাত ৮ টায় আতশবাজির আয়োজন করা হয়।

এছাড়াও এ উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ কার্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ সরকারি বেসরকারি দপ্তরে আলোকসজ্জা করা হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি