০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ব্যারিস্টার সীমান্ত উন্নত বাংলাদেশের যোগ্য নেতৃত্বের প্রতিচ্ছবি 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি হাজী আবুল হোসেন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশে নেতৃত্ব দিতে ভবিষ্যত প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার যে নির্দেশ দিয়েছেন, ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত সেই বাংলাদেশের যোগ্য নেতৃত্বের প্রতিচ্ছবি।
 
শুক্রবার বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের ছলিমনগর খেলার মাঠে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

লতিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকতার সিকদারের সভাপতিত্বে খেলাপূর্ব সভায় হাজী আবুল হোসেন ছাড়াও বক্তৃতা করেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি শ্রী প্রণয় সরকার, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, লতিফপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সবুজ হোসেন রবিন প্রমুখ। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় বরটিয়া একাদশ হলুদিয়াচালা একাদশকে ৩-০ গোলে পরাজিত করেন।

উল্লেখ্য টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপির একমাত্র ছেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত সম্প্রতি লন্ডনের লিংকন ইন ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার এট-ল ডিগ্রী অর্জন করে দেশে ফেরেন। ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তের সম্মানার্থে তাঁর নামে লতিফপুর ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি