১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ওসি প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

গ্রেফতারি পরোয়ানাজারীকৃত আসামীকে ছেড়ে না দেওয়ায় টাঙ্গাইলের সখীপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম তুহীন আলীকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয় মাইক্রোবাস শ্রমিক সমিতির নেতা কর্মীরা।

শনিবার দুপুরে সখীপুর-সাগরদিঘী, সখীপুর-ঢাকা সড়কের মুখতার ফোয়ারা চত্ত¡র রাস্তার ওপর মাইক্রোবাস রেখে ও টায়ার জ্বালিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করা করেন তারা। 

ওসিকে প্রত্যাহার না করা প্রর্যন্ত এ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান অবরোধকারীরা।

দিনভর উপজেলার প্রধান প্রধান সড়ক অবরোধ থাকায় দুপুর থেকেই ঢাকা, সাগরদিঘী ও টাঙ্গাইল থেকে আসা যানবাহন ও যাত্রীরা আটক করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন- সখীপুর-ঢাকা এবং সখীপুর-টাঙ্গাইল সড়কে চলাচলকারী যাত্রীরা।

জানা যায়, কিছুদিন আগে সখীপুর উপ-কারাগারের জমি দখল করে অবৈধভাবে উপজেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির ঘর তোলা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সমিতির সভাপতি গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ওই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারি হলে শনিবার সকাল ৮টার দিকে তাকে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ। স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রমিকরা দফায় দফায় চেষ্টা করেও গোলাম রাব্বানীকে ছাড়াতে ব্যর্থ হন। পড়ে তারা সখীপুর থানার ওসি এসএম তুহীন আলীকে প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করে রাখেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম তুহীন আলী বলেন- গ্রেফতারি পরোয়ানাজারীকৃত আসামী ছাড়ার মতো শ্রমিকদের এমন অযৌক্তিক দাবি মেনে নেওয়া সম্ভব হয়নি। আইন মোতাবেক গোলাম রাব্বানীকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি