১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে আমন ধান সংগ্রহ শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক বাঁচে প্রাণ’ শ্লোগান নিয়ে ঘাটাইল উপজেলার অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা দেড়টায় উপজেলা এলএসডি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাকির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সদস্য আলহাজ্ব আতাউর রহমার খান এমপি। 

এলএসডি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, স্থানীয় ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম, কৃষি অফিসার ড. উম্মে হাবিবা, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম সহ জনপ্রতি সাংবাদিক। 

পরে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন, আলহাজ্ব আতাউর রহমার খান এমপি।

 জানতে চাইলে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, সরকারের উদ্যেশ্য কৃষক যেন ন্যায্য মূল্য পায়। ফলে সরকারী মূল্যে প্রতিকেজি ২৬ টাকা দরে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ১ হাজার ৬শ’ ৯৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। এর আগে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হাজার ৫৮০ জন কার্ডধারী কৃষক থেকে লটারির মাধ্যমে ১ হাজার ৪২২ জন কৃষক নির্বাচিত করা হয়। এরাই ধান দিতে পারবে। এতে প্রতি কৃষক গুদামে ১ টন ধান বিক্রি করতে পারবে। এ সংগ্রহ কর্মসুচি ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে তা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি