১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক নাছির হোসেনের উপর আতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে।

জানা যায় , শনিবার (২১নভেম্বর) সহদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা উপলক্ষে প্রতিটা ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা আসলে সব থেকে বেশি নেতা কর্মী নিয়ে সভায় যোগ দেয় প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা এহতেশামুল হক শেখ শাহিনের নেত্বত্বে ।

এতে কালিহাতী উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান খান ফরিদের নেতৃত্বে যুবলীগ নেতা এশিয়া পরানের একদল সন্ত্রাসী বাহিনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক নাছির হোসেনের উপর হামলা চালায়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা এহতেশামুল হক শেখ শাহিন জানান, আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান আমার বাবা বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন । আমি সহ আমার নেতাকর্মীরা বর্ধিত সভা শেষ করে চলে আসার সময় মোখলেছুর রহমান খান ফরিদের একদল সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করে । হামলায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক নাছির হোসেন আহত হয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি আছে ।

কালিহাতী উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান খান ফরিদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান,আমি এ বিষয়ে কিছু জানিনা । আমাকে অযথা এ হামলার বিষয়ে জড়ানো হয়েছে ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি