১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র-যুুবকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষক আলহাজ্ব আলী আহম্মদ মাস্টারের বিরুদ্ধে হয়রানি মূলক ও উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার ছাত্র-যুবক সমাজ ও সাধারণ জনগণ। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার স্থানীয় দশানি বকশিয়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেয় লোকেরপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ইনছান আলী, ভুক্তভোগি আলহাজ্ব আলী আহম্মদ, শিক্ষক আব্দুস ছালাম, লোকেরপাড়া ইউনিয়ন আ.লীগ যুবলীগের সভাপতি লুৎফর রহমান পিন্টু, দশানি বকশিয়া কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জিন আরশেদ আলী তালুকদার প্রমুখসহ আশপাশের এলাকার শতাধিক নানা শ্রেণি পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন- ভুক্তভোগি আলী আহম্মদ মাস্টার অবসরপ্রাপ্ত একজন শিক্ষক ও স্থানীয় মসজিদের পেশ ঈমাম। তিনি সৎ ও আদর্শবান ব্যক্তি। তার প্রতিবেশি দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ করে আসছিল। শুধু তাই নয়, তার পরিবারকেও বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিত। এছাড়াও পরবর্তীতে তার বিরুদ্ধে টাঙ্গাইল কোর্টে হয়রানিমূলক ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে মিথ্যা হত্যা মামলার আসামি করেন। তাদের এমন হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের জোর দাবি জানাই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি