১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তারটিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের তারটিয়া বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট আউটলেট এর উদ্বোধন হয়েছে।

রোববার দুপুরে ঢাকা রোড বিসিক শিল্পী নগরী তারটিয়া বাজারে এ এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন।

এসময় এমপি বলেন বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। যার ফলে আজ প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়ন সাধিত হয়েছে। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নও বেড়েছে। এর উদাহরণ হচ্ছে এই এজেন্ট আউটলেট। এখন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা করা হচ্ছে। আগে সবাই শহরে এসে ব্যাংকে টাকা জমা বা উত্তোলন করতেন এখন আপনি সহজেই গ্রাম থেকে এই এজেন্ট ব্যাংকের মাধ্যমে টাকা জমা বা নগদ উত্তোলন করতে পারবেন দেশের যে কোন জায়গা থেকে। 

ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোন প্রধান বসির আহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.শাহ্জাহান আনছারী, ইসলামী ব্যাংকের টাঙ্গাইল শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখার প্রধান মোহাম্মদ মেজবাহ উদ্দিন, করটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী ( মজনু), শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু, সদর থানা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষায়ক সম্পাদক আকবার হোসেন, করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো.আসাদুজ্জামান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি