১০:০৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাঠের উপর বিদ্যুতের খুঁটি

মির্জাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন স্থাপন চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ক্ষুদে শিক্ষার্থীরা।
 
শনিবার সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৭৩নং ঘুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন  করে। 

এ সময় শিক্ষার্থীরা ‘নিরাপদ জায়গায় বিদ্যুদের খঁটি স্থাপন করুন। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বজায় রাখুন।’ লেখা ব্যানার বহন করেন।  

জানা গেছে ওই বিদ্যালয়ের মাঠে ইতিমধ্যে ৩৩ হাজার ভোল্টের প্রবাহিত বিদ্যুতের পল্লিবিদ্যুতের একটি খুটি রয়েছে। ওই খুটিটি স্থানান্তরের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ পল্লী বিদ্যুতের স্থানীয় অফিসে আবেদন করেছেন। সম্প্রতি ধামরাই থেকে মির্জাপুরে আসা বিদ্যুৎ লাইনের আরও একটি খুঁটি ওই বিদ্যালয়ের মাঠে স্থাপনের চেষ্টা করে। এই খুঁটি স্থাপনের প্রতিবাদে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে উয়ার্শী-বালিয়া সড়কে মানববন্ধন করে। এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয়দের অনেককেই অংশ নিতে দেখা গেছে। 

ঘুগী গ্রামের বাসিন্দা স্থানীয় ছাত্রলীগ নেতা সজিব আহমেদ বলেন, ইতিমধ্যে বিদ্যালয়ের মাঠের এক পাশ দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুতের লাইন রয়েছে। তারপর আবার নতুন আরও একটি লাইন টানার চেষ্টা করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তার পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয়ে নতুন কোন ভবন নির্মাণ করা সম্ভব হবে না। 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কান্তি চক্রবর্তী ও পরিচালনা পরিষদের সভাপতি শামীম আল মামুন বলেন, কোমলমতি শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করে। একাধিক খঁ^ুটি স্থাপনের হলে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্টসহ জীবন ঝুকির মধ্যে পড়বে। 

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি মির্জাপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোর্শেদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের কোন সমস্যা হলে নতুন লাইন টানা হবে না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি