১২:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা আওয়ামী লীগের উদ্যোগে গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের দিঘুলিয়া এলাকায় আওয়ামী লীগের দপ্তর ও প্রচার সম্পাদক মরহুম নওশের আলীর বাড়ীতে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। তিনি বলেন, মহাননেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি এ পর্যন্ত এই দেশকে উন্নতির দিকে ধাবিত করেছেন। সারাবিশ্ব তার প্রশংসা করে। আমরাও প্রসংশা করি। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন। বঙ্গবন্ধু যা করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করছেন। তিনি আবাসন প্রকল্প হাতে নিয়েছেন। গরীবদের জন্য, ভূমিহীনদের জন্য খেটে খাওয়া মানুষদের জন্য বাসস্থানের ব্যবস্থা করার প্রকল্প প্রনয়ন করেছেন। বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলায় ৫০ টি ঘর দেওয়া হবে। ইতিমধ্যে ঘরের জন্য একাউন্ট খোলা হয়েছে। জেলা আওয়ামী লীগের গৃহায়ন প্রকল্পের সাথে যারা যুক্ত থাকবেন তারা টাকা জমা দিলে পরিপূর্ণতা আসবে। 

বিশেষ অতিথি ছিলেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক আতাউল গনি, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহীদ উল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, নির্বাহী কমিশনার সালাউদ্দিন আইয়ুবী তানভীর, জেলা আওয়ামী লীগের নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি