০২:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নেশার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। ঘটনার পর মাদকাসক্ত ছেলে মহর আলী (৩৮) কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, মহর আলী দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। তাঁর বাবা আবদুল মজিদ কয়েক বছর আগে মারা গেছেন। অভাবের সংসারে নেশা গ্রস্থ ছেলে মহর আলী সকালে তার মা সুন্দুরী বেগমের (৫৮) কাছে নেশা কেনার জন্য টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করেন। এক পর্যায়ে মহর আলী ক্ষিপ্ত হয়ে তার মাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই সুন্দুরী বেগমের মৃত্যু হয়।

এদিকে আহত সুন্দুরী বেগমকে রক্ষায় এগিয়ে আসেন তাঁর ছোট ভাই বাবুল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার ও প্রতিবেশী চাচা হাকিম মুন্সীর স্ত্রী মোমেনা বেগম। মহর আলী তাঁদের দুজনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে মহরকে আটক করে থানায় খবর দেন। চিকিৎসার আহত জন্য মোমেনা বেগমকে গুরুতর অবস্থায় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ও তাসলিমাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ওই যুবক মাদকাসক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি