০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চিকিৎসকের ভুলে নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বুরো হাসপাতালে ডা. নাসরিন সুলতানা রত্নার ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর (সোমবার) তদন্ত কমিটির সম্মুখে উপস্থিত করিয়ে স্বাক্ষ্য গ্রহন করা হবে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাম পদ রায়।

গত ২০ অক্টোবর সাংবাদিক নওশাদ রানা সানভীর স্ত্রীকে প্রযুক্তির মাধ্যমে নরমাল ডেলিভারী করানোর সময় চিকিৎসকের সিদ্ধান্তের ভুলে গলায় কাটা পড়ে জন্ম নেয়া শিশুটির শ্বাসনালি বন্ধ হয়ে যায়। তাৎক্ষনিক টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে স্ক্যানোতে রাখা হয়। ডাক্তারি পর্যোবেক্ষনে শিশুটির অবস্থা খারাপ মনে হওয়ায় ঢাকা শিশু হাসপাতালে রেফার্ড করে দেয়। পিআইসিইউ ও লাইফসাপোর্টে রাখার পর ৮ দিনের মাথায় মৃত্যু হয়।

শিশুর বাবা নওশাদ রানা সানভী বলেন, ডা. রত্নার পরামর্শেই আমি চিকিৎসার জন্য প্রস্তুতি নেই। চিকিৎসার আগে একটি অঙ্গিকার নামায় আমার একটি স্বাক্ষর নেয়া হয়। সেখানে লেখা ছিলো নরমান ডেলিভারী করা হবে। যদি ঝুঁকিপুর্ন মনে হয় তাহলে সিজার করা হবে। নরমাল ডেলিভারী করার জন্য ব্যথা উঠানোর প্রযুক্তি ব্যবহার করা হয়। কিন্তু মধ্যরাতে ব্যথা উঠলে ডাক্তারকে জানানোর পরও ডাক্তার আসেনি। এরই মধ্যে একাধিকবার মায়ের পানি ভাঙে এবং বাচ্চার অবস্থান পরিবর্তন হয়ে যায়। তারপর ডাক্তারকে জানানোর পরও তিনি তার সময় অনুযায়ি হাসপাতালে উপস্থিত হয়। পরিবর্তিতে আমার নবজাতকের এই অবস্থা সৃষ্টি হয়। ডা. পরিবর্ততিতে আমাকে জানান আল্ট্রা-স্নো রিপোর্টে ভুল আসার কারনেই এ সমস্যা হয়ছে।

এ ব্যাপারে আল্ট্রা-স্নো ডাক্তার মনোরঞ্জন বসাকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি গত ২০ অক্টোবর সাড়ে ৫টায় যখন আল্ট্রা করি তখন বাচ্চা ও বাচ্চার মায়ের অবস্থা স্বাভাবিক ছিলো এবং আমি সঠিক রিপোর্ট প্রদান করি। গাইনী ডাক্তার আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা ঠিক না। গর্ভাবস্থায় যখন রোগীর পানি ভাঙে, এভাবে দীর্ঘ সময় পাড় হলে বাচ্চা ঘুরে যায়। পানি ভেঙে চরে পড়ে যায়। গাইনী ডাক্তার যখন জরায়ুতে হাত দেয় তখনই স্বাভাবিকভাবেই সমস্যা বোঝার কথা। এখানে আমার ব্যর্থতা নেই।’

ডা. নাসরিন সুলতানা রত্না বলেন, আমি ডাক্তার হিসেবে যথেষ্ট করেছি। পুর্ব পরিচিত হওয়ার কারনে নির্ভুল চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করেছিলাম। ডেলিভারীও সঠিক নিয়মে হয়েছে। অবস্থা একটু খারাপ হওয়ার কারণে আমিই পরামর্শ দেই সদরে নেয়ার জন্য। তারপর শুনি বাচ্চার অবস্থা খুব খারাপ হয়েছে। বাচ্চার এরকম অবস্থা হওয়ায় আমার কোন ক্রটি ছিলো না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি