০৯:৫৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘সৃজন মির্জাপুর’ নামে আবৃত্তি সংগঠনের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২০ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কবি সাহিত্যিক লেখক ও সংস্কৃতিকর্মীদের নিয়ে ‘সৃজন মির্জাপুর’ নামে একটি আবৃত্তি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। 

শনিবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। 

সংগঠনের উদ্যোক্তা কবি জহিরুল ইসলাম শেলীর সঞ্চালনায় সভায় অন্যদের বক্তৃতা করেন কবি গোপাল কর্মকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি, রাজাবাড়ী কলেজের অধ্যক্ষ মহিজুর রহমান স্বপন, একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খান, মির্জাপুর প্রেসক্লাব সাবেক সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মো. এরশাদ মিয়া, কবি আসাদুজ্জামান বাবুল, প্রমথেস গোস্বামী প্রমুখ।

পরে সভায় সর্বসম্মতিক্রমে সহিনুর রহমান খানকে সভাপতি ও জহিরুল ইসলাম শেলীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট্য সৃজন মির্জাপুরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি