১১:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাল্যবিয়ের অপরাধে বাসাইলে বরের জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে বাল্যবিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসাদুল ইসলাম (২২) নামের এক বরের ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সুন্যা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অর্থদন্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে। 

জানা যায়, উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পশ্চিমপাড়া গ্রামের সবুর মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সামরিয়া আক্তারের (১৪) সঙ্গে গত রবিবার (৮নভেম্বর) জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকার পাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে সৌদি প্রবাসী আসাদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। পরেরদিন সোমবার বিয়েটির ফিরানি আসে। পরে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ওই বাড়িতে হাজির হন। এ সময় বর আসাদুলকে আটক করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে হয়েছে এমন খবরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সেখান থেকে বরকে আটক করা হয়। এরপর তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি