০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে প্রাইভেটকারের ভিতর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন র‌্যাব-১২ সিপিসি-৩ এর সদস্যরা। এ সময় প্রাইভেটকার রেখে কৌশলে পালিয়ে যায় চালকসহ তিন ব্যক্তি। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্ত্বর এলাকা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। 

বুধবার (১১ নভেম্বর) র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রওশন আলী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

তিনি জানান,  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্ত্বর এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার রেখে চালকসহ তিনজন পালিয়ে যায়। এসময় প্রাইভেটকারের ভিতর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকার।

তিনি আরো জানান, পালিয়ে যাওয়া তিন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। র‌্যাবের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি