০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মেয়র মনোনয়ন প্রত্যাশী মনিরের মোটরসাইকেল শোভাযাত্রা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা করেছেন। তিনি শনিবার দুপুরে শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান প্রধান শহর ঘুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করেন। হঠাৎ মোটরসাইকেল শোভাযাত্রাটি দলীয় নেতা-কর্মীদের মাঝে আলোচনা সৃষ্টি করেছে৷ 

মনিরুজ্জামান মনির বলেন বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের কল্যাণে। এজন্য হামলা মামলার শিকার হয়েছি। আমি পৌর ছাত্রলীগের সভাপতি ছিলাম। আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছি। দল মনোনয়ন দিলে অবশ্যই বিজয়ী হবো। পৌরবাসির খেদমতে নিজেকে উৎসর্গ করবো। 

এসময় মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয়, সাহাবুদ্দিন ও মাসুম, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি রাজন,  উপজেলা যুবলীগের সহ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, পৌর যুবলীগের সদস্য সচিব মনিরুজ্জামান রতন, পৌর শ্রমিক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি রাজন, ছাত্রলীগ নেতা মোন্না, নিশাতসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

মনিরুজ্জামান মনির নিজেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দেওয়ার পর থেকেই নিয়মিত গণসংযোগ,  মতবিনিময় ও প্রচার প্রচারণা চালাচ্ছেন। পৌর এলাকার মানুষের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি