০৯:০৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সিঙ্গাপুরে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিকদার সোহেল রানা মিঠু, সিঙ্গাপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

সিঙ্গাপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মোস্তফা প্লাজার ফখরুদ্দিন রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ আওয়ামীলীগ সিঙ্গাপুর শাখার উদ্যেগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানার সভাপতিত্বে শাহাদাত রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন এবং শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলেক হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মালেক হীরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিঙ্গাপুর আওয়ামী যুবলীগের সভাপতি কে এইচ আলামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন, যুগ্ম সম্পাদক সিকদার সোহেল রানা মিঠু, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ, সিঙ্গাপুর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ঈমান ব্যাপারি, উপ দপ্তর সম্পাদক রাসেল রানা, সিঙ্গাপুর শ্রমিক লীগের আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক উজ্বল মোহাম্মদ বাদল, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, সহ সভাপতি আমিনুল ইসলাম, সিঙ্গাপুর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, আবুল খায়ের, সিঙ্গাপুর আওয়ামী যুবলীগ টেম্পানিস শাখার সভাপতি  শফিকুল ইসলাম, সিঙ্গাপুর পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার হাবীব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী কুমিল্লা জেলা পরিষদ বরুড়ার উপ-নির্বাচনে সদস্য প্রার্থী সিঙ্গাপুর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. মনিরুজ্জামান মানিক।

এ সময় সিঙ্গাপুর আওয়ামীলীগের সভাপতি সবাইকে এক হয়ে কাজ করার উৎসাহ জোগান,  মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি