০৩:৫২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে দাম্পত্যকলহের জের ধরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনায় নিহতের স্বামী জয়নাল আবেদীন বাবুকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ। 

শুক্রবার রাত এগারোটার দিকে অগ্নিদগ্ধ স্ত্রী রোজিনাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার সকালের দিকে মারা যায় সে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ৪ বছর আগে উপজেলার ভারড়া ইউনিয়নের রেহাই মীর কুটিয়া গ্রামের  নওশের আলীর ছেলে মাটিকাটা শ্রমিক জয়নাল আবেদীন বাবুর সাথে সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের মজের আলীর মেয়ে রোজিনা (২২) এর সাথে বিয়ে হয়। তাদের সংসারে জান্নাতুল নামের দেড় বছরের এক কন্যা সন্তান আছে। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্যকলহের সৃষ্টি হয়। পরে রাত ১১ টার দিকে অগ্নিদগ্ধ রোজিনাকে উদ্ধার করে স্বজন ও প্রতিবেশীরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এদিকে রোজিনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে কয়েলের আগুনে অগ্নিদগ্ধ হয়েছে বলে দাবী করলেও নিহতের ভাই রমজান তা মানতে নারাজ। 

এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তকাজ চলমান। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি