০৯:৫৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে জাতীয় শোক দিবস পালিত

মনির হোসেন, কালিহাতী থেকে | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো শোক র‌্যালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

১৫ আগস্ট সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মাহফিল ও উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা পারভীন, সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভূইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা,এবিএম নুরুল আলম খসরু, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গালসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে কালিহাতী পৌর ২ নং ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ঘুনি আঞ্চলিক আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গণ-ভোজের উদ্বোধন করেন কালিহাতী আসনের এমপি আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী। 

অপরদিকে বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বাগুটিয়া বাজারসহ ইউনিয়নের ১২ টি স্থানে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি