১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিজয় দিবসের কনসার্টে মহিলার মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ | | ১৭২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে বিজয় দিবসের কনসার্টে এক মহিলার মৃত্যু হয়েছে। তার নাম আলেয়া বেগম (৪২)। সে সদর উপজেলার নলুয়া গ্রামের জালাল মিয়ার স্ত্রী।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টায় দেলদুয়ার উপজেলার রুপসি হাটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় যুব সমাজের উদ্যোগে শনিবার বিজয় দিবস উপলক্ষে রুপসি হাটে আলোচনা সভা ও কনসার্টের আয়োজন করা হয়। বিকেলে আলোচনা সভা শেষে সন্ধ্যার পর কনসার্ট শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় ও পাশ্ববর্তী গ্রামের অসংখ্য মানুষ কনসার্ট দেখতে আসে। নিহত আলেয়া বেগম সাউন্ড বক্সের নিকটে বসা ছিল। উচ্চ শব্দে গান চলাকালীন সময় তার স্ট্রোক হয়।

স্থানীয়রা তাৎক্ষনিক দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামি জালাল মিয়া ও পরিবারের অনেকেই জানিয়েছেন, আলেয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলো। শনিবার রাতে তারা একই সাথে কনসার্টে যায়। হঠাৎ সে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক জানায় সে মারা গেছে। এ ঘটনায় ওই এলাকায় শোক বিরাজ করছে। মৃত্যুর আগে আলেয়া বেগম দুই ছেলে সন্তান রেখে গেছেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, নিহত মহিলা অসুস্থ ছিল। এটি একটি দূর্ঘটনা। এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি