০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল পুলিশ লাইনস্ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও বিদায়

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭ | | ৫০৭৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী পুলিশ লাইনস্ আদর্শ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও ২০১৭ সালে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পুলিশ লাইনস্ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি ও টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম।

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবালিয়া কুরতুবী ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল হামিদ।

এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুপুরে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি