১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর: শাহাদত হোসেন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী বলেছেন, আসন্ন পৌর নির্বাচন, স্থানীয় সরকার নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নির্বাচন অফিস পরিদর্শন ও স্থানীয় সার্ভার স্টেশন নির্মাণের জায়গা নির্ধারণ করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শাহাদত চৌধুরী বলেন, করোনা সংকট নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে নির্বাচন অব্যাহত রয়েছে। যেসব পৌরসভা ও ইউনিয়নের মেয়াদ শেষ হচ্ছে তার নির্বাচন সঙ্গে সঙ্গেই হচ্ছে। সংসদীয় আসন, উপজেলা ও জেলা পরিষদের উপ-নির্বাচন হচ্ছে। একইভাবে কার্যকাল বা সময় শেষ হওয়া ইউনিয়ন, পৌরসভাসহ সংশ্লিষ্ট নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।

ধনবাড়ী নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর বসবাস করা নবাব প্যালেসে মধ্যাহ্ন ভোজের ফাঁকে স্থানীয় প্রশাসনের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার নির্বাচন সংক্রান্ত প্রসঙ্গে এমন আশাবাদ ব্যক্ত করেন।

সকালে কমিশনার শাহাদত হোসেন ধনবাড়ীতে পৌঁছালে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

এ সময় ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার  শেখ শামসুল আরেফিন, জেলা নির্বাচন কর্মকতা কামরুল হাসান, মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, থানার ওসি চান মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা  করুনা সিন্ধু চাকলাদার, সাধারণ সম্পাদক আনছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি