১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে চেয়ারম্যানের ছোট ভাইয়ের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

বুধবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে। সিরাজুল ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুর রউফ এর ছোট ভাই। তাঁর পিতার নাম ক্বারী রফিকুল ইসলাম। 

পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, সিরাজুল ইসলাম মাদক সেবন ও জুয়া খেলার সাথে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি তিনি একটি জমি বিক্রি করে কিছুদিনের মধ্যে সব টাকা জুয়া খেলে নিঃশ্ব হয়ে পড়েন। এই ঘটনার পর তার স্ত্রী লাভলী আক্তার অভিমান করে বাবার বাড়ি চলে যান। আর্থিক ও পারিবারিক চাপে বুধবার সকালে সিরাজুল তার বসত ঘরের পাশে একটি গাছের ডালের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সিরাজুল তার স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে বড় ভাই ফতেপুর ইউপি চেয়ারম্যান  হাজী আব্দুর রউফ দাবি করেছেন।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি