১১:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফরিদ হত্যাকান্ড

গ্রেফতারকৃত আরো একজনকে দুই দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ মার্চ ২০১৭ | | ২১১৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদ হত্যা মামলায় গ্রেফতারকৃত লাল চাঁন এর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল ভূঞাপুর আমলি আদালতে তাকে হাজির করে ১০দিনের রিমান্ড চাওয়া হলে আদালতের বিচারক নওরিন মাহবুব দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, এই মামলায় গ্রেফতারকৃত ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা ও অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারের দেয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দির উপর ভিত্তি করে সোমবার রাতে লাল চাঁনকে টাঙ্গাইল ডিসি লেক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হলে বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়।

সকালে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সকালে ভূঞাপুর উপাজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা মরদেহ তার নিজ গ্রাম ভারই মধ্যপাড়ার একটি নির্জন পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে ৯টার পর তিনি নিখোঁজ হন।

ওই দিনই (৬ ডিসেম্বর) রকিবুলের ভাই ফজলুল করিম বাদি হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়।

পরে ফজলুল করিম বাদি হয়ে গত ১৫ ডিসেম্বর টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে আরো একটি সম্পূরক মামলা দায়ের করেন। সে মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা, অপর যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আব্দুল হামিদ মিয়া ওরফে ভোলা, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারসহ সাত জনের নাম উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি