০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরভাবলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান । নিহত মোটরসাইকেল চালক উপজেলার বিল পালিমা এলাকার গিরেন পালের ছেলে সুবাস পাল (২৫)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে তারা মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চরভাবলা এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি পড়ে গেলে ট্রাকে চাকা সুবাস পালের উপর দিয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। তবে চালক পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি