০১:২৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

থানায় মামলা, ধর্ষক বোন জামাই গ্রেফতার

অজ্ঞান করে শিশু শ্যালিকাকে রাতভর ধর্ষণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে মিষ্টির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে ১৩ বছরের শিশু শ্যালিকাকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে বোন জামাই ও তার বন্ধুর বিরুদ্ধে। 

উপজেলার প্রতিমাবংকী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি ধর্ষিতার বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করলে পুলিশ ওই দিনই ধর্ষক বোন জামাই আমিনুর রহমানকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টার দিকে পূর্বপরিকল্পিতভাবে উপজেলার বগাপ্রতিমা গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো আমিনুর রহমান তার বন্ধুকে নিয়ে শ্বশুড় বাড়ি একই উপজেলার প্রতিমাবংকী পশ্চিমপাড়া গ্রামে যান। তাদের দেয়া ঘুমের ওষুধ মিশ্রিত মিষ্টি জুস খেয়ে বাড়ির সবাই অচেতন হয়ে পড়ে। পরে বোন জামাই আমিনুর ও তার বন্ধু মিলে ¯ু‹ল পড়ুয়া ১৩ বছর বয়সী শিশু শ্যালিকাকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। দুইদিন পর গত ১৮ ফেব্রুয়ারি সোমবার জ্ঞান ফিরলে তাদেরকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
এ ঘটনায় ধর্ষিতার বাবা জামাতা আমিনুর রহমানসহ দুইজনকে আসামি করে সখীপুর থানায় ধর্ষণ মামলা করে। পরে ২০ ফেব্রুয়ারি বুধবার মামলার প্রধান আসামি ধর্ষক আমিনুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো লুৎফুল কবির বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি