১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ’লীগ বিএনপি সমান

দেলদুয়ারে স্বতন্ত্র প্রার্থীদের ঘরে অধিকাংশ চেয়ার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ মে ২০১৬ | | ৭৩
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শনিবার ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

এ নির্বাচনে বিএনপি ও আ’লীগ যতোটা আশা করেছিলো তা পূরণ হয়নি। দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন অধিকাংশ চেয়ারের কর্তৃত্ব।

জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ২টি আ’লীগ, ২টি বিএনপি ১টি জাতীয় পার্টি ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত প্রার্থীরা হলেন ডুবাইল ইউনিয়নে আ’লীগের মো.ইলিয়াস মিয়া, এলাসিন ইউনিয়নে আ’লীগের মো. বেলায়েত হোসেন তালুকদার, লাউহাটি ইউনিয়নে বিএনপির মো.রফিকুল ইসলাম খান ফিরোজ, ফাজিলহাটি ইউনিয়নে বিএনপির মো. তোফাজ্জল হোসেন, দেউলি ইউনিয়নে জাতীয় পার্টির মো.কামরুল ইসলাম সাচ্চু, দেলদুয়ার সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো.আবু তাহের তালুকদার বাবলু, পাথরাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হানিফুজ্জামান লিটন ও আটিয়া ইউনিয়নে (আ’লীগ বিদ্রোহী) মো.সিরাজুল ইসলাম মল্লিক।

এদিকে নির্বাচনে জয়ী হয়ে পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন ও ইউপি সদস্য সোনাউল্লাহ মিয়া রবিবার সকালে তাদের নির্বাচনী এলাকায় ঢাক ডোল পিটিয়ে আনন্দ মিছিল করেছে।

এসময় সাধারণ মানুষ তাদের টাকার মালা গলায় দিয়ে শুভেচ্ছা জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি