১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা নদীর ভাঙনে গ্রামবাসীদের রক্ষার জন্য বাঁধের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে অব্যাহতভাবে যমুনা নদীতে অব্যাহতভাবে ভাঙনে গ্রামবাসীদের রক্ষার জন্য বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক। 

বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি. কষ্টাপাড়া ও ভালকুটিয়াসহ বিভিন্ন গ্রাম ভাঙনের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনকে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান উপস্থিত বক্তরা। 

সুশাসনের জন্য নাগরিক- সুজন এর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, পৌরসভার প্যানেল মেয়র আব্দুছ সাত্তার, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু, নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, সুজনের সহসভাপতি শাহআলম প্রামানিক, সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সুজনের সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ রিপন, পৌর সুজনের সম্পাদক আব্দুল করিম, পৌরসভার কাউন্সিলর জাহিদ আকন্দ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, সম্পাদক রেজওয়ানুল ইসলাম, অনলাইন সংগঠন আলোকিত ইবরাহীম খাঁর ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি