০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ভিডিও ধারণ, ২ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে গোপনে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়ানোর ভয় দেখানোসহ অনৈতিক প্রস্তাবের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত দুই যুবক আশিক শীল (২৪) ও পাপ্পু (২৭) সখীপুর পৌর এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রী সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।

সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ বলেন, বেশ কয়েকদিন আগে আশিক শীল গোপনে ওই ছাত্রীর গোসলের ভিডিও করে। সেই ভিডিও তার বন্ধু পাপ্পুকে দেখায়। পরে ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরে পুলিশ প্রমাণসহ আশিক ও পাপ্পুকে গ্রেফতার করে। রোববার তাদের আদালতে পাঠানো হয়।

তিনি আরো বলেন, আসামিদের কাছ থেকে জব্দকৃত ডিভাইসগুলো অধিকতর তদন্তের জন্যে সিআইডিতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি