০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মনিরের মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

আসন্ন টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির ধারাবাহিক মতবিনিময় করে চলেছেন।  তিনি শুক্রবার সন্ধ্যার পর পৌরসভার ৭নং ওয়ার্ডের চামুরিয়ায় কাদের তালুকদারের বাড়িতে কয়েক শতাধিক মানুষের সাথে মতবিনিময় করেন।

এসময় মনিরুজ্জামান মনির বলেন আমি আপনাদেরই ভাই, বন্ধু ও সন্তান। দীর্ঘদিন যাবত দলের কাজ করছি। কালিহাতী পৌর ছাত্রলীগের সভাপতি ছিলাম। রাজনীতি করতে  গিয়ে হামলা মামলার শিকার হয়েছি। তবুও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিন্দুমাত্র সরে আসিনি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। দল মনোনয়ন দিলে আমি অবশ্যই মেয়র পদে জয়লাভ করবো। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি।                  
 
ওয়ার্ড আওয়ামী সহ-সভাপতি আবদুল আজিজের  সভাপতিত্বে মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, কালিহাতী পৌর স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি  রাজন মিয়া, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এইচএল হৃদয়, সাহাবুদ্দিন ও মাসুম, কালিহাতি কলেজ ছাত্রলীগের আহবায়ক জাহিদ,  পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি রনি প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি